উত্তরদিনাজপুর

ঠিকাদারকে অভিযোগ করা সত্ত্বেও প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মানের কাজ হচ্ছে নিম্নমানের বলে অভিযোগ স্থানীয়দের

সোমবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের গ্রহনডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মানের কাজে নিম্নমানের অভিযোগ স্থানিয় বাসীন্দাদের। এই বিদ্যালয়ের ভবনে শুধুমাত্র ভিট তৈরী হয়েছে, তাও আবার একদিকের দেওয়াল ভেঙে গেছে। এই কারণে এলাকার বাসীন্দারা ক্ষুব্দ। ব্লক সূত্রে জানা গেছে যে, গ্রহনডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের নতুন বিল্ডিং-এর জন্য ৮ লক্ষ ১৯ হাজার ৯০৩ টাকা বরাদ্ধ করা হয়েছে। প্রশাসন সঠিক ভাবে তদন্ত না করা পর্যন্ত পুনরায় নির্মান কাজ করতে দেবেন না, এমনটাই হুসিয়ারী দিয়েছেন স্থানীয়রা। 
                  স্থানীয় বাসীন্দা প্রভাত চন্দ্র সিংহ জানান, ইসলামপুরের গ্রহনডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মানে খুবই নিম্ন মানের কাজ হয়েছে। বালির মধ্যে সিমেন্টের পরিমান ঠিকমতো হয়নি। কম দামের বালি সিমেন্ট দেওয়া হয়েছে। আমরা স্কুলের প্রধান শিক্ষককে বার বার বলেছি। তিনি কোনো ব্যাবস্থা করেননি। তাই প্রশাসন সঠিক তদন্ত না করা পর্যন্ত আমরা নির্মান কাজ করতে দেব না। 
                  স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হামিদ আলম বলেন, ইঞ্জিনিয়ারকে বার বার বলা সত্বেও তিনি নিম্নমানের কাজ করেছেন। এই বিষয়ে তারা বিডিওর কাছে লিখিত অভিযোগ জানাবেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/Cw-tu-gZSGM